রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি স্থানীয় সংগঠনের ডাকা অবরোধ ও গোলাগুলির ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় এবং পর্যটকরা ফিরে যাওয়ায় সাজেক এখন সম্পূর্ণ পর্যটকশূন্য রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এলাকা ঘুরে দেখা যায়, বাঘাইহাট বাজারসহ বিভিন্ন স্থানে দোকানপাট অধিকাংশ বন্ধ এবং সড়কে জনসমাগম নেই।
এর আগে বৃহস্পতিবার সাজেকে অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় ফতুল্লায় কৃষকদের বিক্ষোভ
১ দিন আগে
'সাংবাদিকদের পেটানো দরকার'—ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী
১ দিন আগে
কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ
৩ দিন আগে
৯ মাসে হয়নি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাঁচ দিনেই হলো সড়ক সংস্কার
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
১ ঘন্টা আগে
৩