ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হওয়ায় বই ছাপানোর কাজ বন্ধের নির্দেশ
ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' ফুটিয়ে তোলা হয়েছে—এমন অভিযোগে বইটির মুদ্রণ ও ছাপানোর কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এই সিদ্ধান্তের তথ্য জানা যায়।
সূত্র জানায়, পাঠ্যপুস্তকে প্রজ্ঞার প্রতীক বা রূপক চিত্র হিসেবে 'দাঁড়িপাল্লা' ব্যবহারের বিষয়টি নজরে আসার পর এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বইটির সংশ্লিষ্ট অধ্যায় পরিমার্জনের সিদ্ধান্ত নিয়ে মুদ্রণ কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: সিপিবি
২ ঘন্টা আগে
সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত
১ দিন আগে
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে
১ দিন আগে
সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দুজনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার
১
৩
৪
৫
১