কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসন নিষ্ক্রিয়
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের পাশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবৈধভাবে গড়ে উঠছে অসংখ্য হোটেল-রিসোর্ট। সম্প্রতি মেরিন ড্রাইভের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও নিরাপত্তার চরম ঘাটতি এবং সরকারি তদারকির নিষ্ক্রিয়তা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার জেলাজুড়ে বর্তমানে দুই হাজারের অধিক হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যার মধ্যে মাত্র ১১৫টির অগ্নিনিরাপত্তা সনদ এবং ৪৪টির পরিবেশগত ছাড়পত্র রয়েছে। ৫ আগস্টের পর থেকে মেরিন ড্রাইভ এলাকায় আরও বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বিভিন্ন সংস্থা নামমাত্র নোটিশ দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন মালিকরা, যা সাধারণ পর্যটকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অনুরূপ সংবাদ
১
৭
৯
৩
৫