গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করব, আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হওয়ার প্রসঙ্গ টেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারত থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে এবং বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির অধীনে থাকতে দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ হচ্ছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, সরকার নিজেদের জাতীয়তাবাদী দাবি করলেও জনগণের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। অন্যথায় সরকারের সঙ্গে অন্যান্য পক্ষের নেপথ্য সমঝোতা রয়েছে বলে ধরে নেওয়া হবে।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
২২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসছে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন হাসনাত, সারজিস ও আসিফরা
২২ ঘন্টা আগে
সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ
২২ ঘন্টা আগে
সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর পেছনে বিএনপি জড়িত: নাহিদ ইসলাম
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে