জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসছে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন হাসনাত, সারজিস ও আসিফরা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। দলের নেতাদের দক্ষতা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে দলের শীর্ষ পদে আসছে বড় ধরনের পরিবর্তন। বর্তমান ‘সুপার ইলেভেন’ কাঠামো ভেঙে দলটিতে নতুন ‘সুপার সিক্স’ বা শীর্ষ ছয় নেতার নেতৃত্বে কমিটি গঠিত হতে চলেছে।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপির শীর্ষ দুই পদ—আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অপরিবর্তিত থাকছেন। তবে পুনর্গঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন দলের প্রভাবশালী তরুণ নেতারা। এর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনকে নিয়ে এনসিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দল গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ও পারফরম্যান্সকে মূল্যায়ন করেই দলীয় কাঠামোতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে দলটি।
এদিকে কমিটির এই পুনর্গঠন নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার সামাজিক মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন যে, দলটিতে 'সুপার সিক্স' নামের কোনো আনুষ্ঠানিক ফোরামের অস্তিত্ব নেই। ১৬ সদস্যবিশিষ্ট রাজনৈতিক পর্ষদই দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করছে।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করব, আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
২২ ঘন্টা আগে
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
২৩ ঘন্টা আগে
সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ
২৩ ঘন্টা আগে
সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর পেছনে বিএনপি জড়িত: নাহিদ ইসলাম
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে