বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে 'জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জন—অর্থাৎ 'ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স'কে দেশের উন্নয়নে কাজে লাগাতে চান তাঁরা। এ জন্য দেশে ফিরে প্রবাসীদের অবদান রাখার উপযোগী পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন দেশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রবাসীরা রাজপথে নেমেছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। এ কারণে অনেকে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হয়েছেন উল্লেখ করে এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে থাকার বিষয়টি অত্যন্ত কষ্টের বলে মন্তব্য করেন তিনি।
প্রবাসীদের সম্মান ও অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফেরার পর বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার বা লাঞ্ছনার ঘটনা গ্রহণযোগ্য নয়। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়া এবং এর কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। আহত ও আন্দোলনকারীদের ত্যাগের কথা স্মরণ করে দেশের কল্যাণে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান জামায়াতের আমীর।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ: জামায়াতের নিন্দা ও কঠোর শাস্তির দাবি
২০ ঘন্টা আগে
জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
২ দিন আগে
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
২ দিন আগে
রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
৪
১০