জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলটির জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও ভোট দিয়েছেন। জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ না নিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন তিনি। এখনো শপথ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও ২০২৪ সালের আন্দোলনের চেতনাকে জাতীয় ঐক্যের ভিত্তি করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সংবিধান সংস্কার না হলে একই রাজনৈতিক চরিত্রের দল নাম পরিবর্তন করে ক্ষমতায় আসার সুযোগ পাবে উল্লেখ করে তিনি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। পাশাপাশি দেশের সীমান্ত ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং সহিংসতা ও নাশকতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সম্মেলনে নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও মুয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সম্মেলনে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা ও মহানগর আমিরদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ: জামায়াতের নিন্দা ও কঠোর শাস্তির দাবি
২০ ঘন্টা আগে
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
২ দিন আগে
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
২ দিন আগে
রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
৪
১০