সিডনিতে গ্যালিপলি হোমস এজড কেয়ারে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
অস্ট্রেলিয়ার সিডনিতে 'গ্যালিপলি হোমস এজড কেয়ার'-এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং তাঁর সফরসঙ্গীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ৮টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ সভা হয়।
মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার প্রবীণ সেবা (এজড কেয়ার) ব্যবস্থা, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে মানবিক ও কল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা হয়।
ডা. শফিকুর রহমান প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অতিথিরা কর্তৃপক্ষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসে মানবিক সেবা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার প্রত্যাশা জানান।
সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে ডা. আবদুর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, এনডিএফের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ: জামায়াতের নিন্দা ও কঠোর শাস্তির দাবি
২০ ঘন্টা আগে
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
২০ ঘন্টা আগে
জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
২ দিন আগে
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
৪
১০