সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণই প্রাসঙ্গিক। তিনি উল্লেখ করেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি রিকনসিলিয়েশনের প্রসঙ্গ তুলেছিলেন; তবে তাঁর মতে, সংশ্লিষ্ট দলটির মধ্যে অনুশোচনা বা আত্মসমালোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মাহফুজ আলম আরও লেখেন, সন্ত্রাস ও সহিংসতার পথ অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা তৈরি, শিল্প-বাণিজ্যের ক্ষতি এবং প্রাণ ও সম্পদের ক্ষতির জন্য ওই দল এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা রাষ্ট্র দায়ী থাকবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
টিকটকে কটূক্তির অভিযোগে ঘেরাও, জানালা ভেঙে পালালেন নারী
১ সপ্তাহ আগে
আওয়ামী আমলের বিচারিক নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: ড. মাহমুদুর রহমান
২ মাস আগে
আওয়ামী লীগ এভাবে বিদায় নেবে, কোনো জ্যোতিষীও ভাবেনি: ধর্মমন্ত্রী
২ মাস আগে
জীবনকালীন ভোগাধিকার আইন শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হকের
৪
৫
৭
৯
১০
২