দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও গরু দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী রিফাত কবীর বাদী হয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা যুবদল।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
আমরা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না: মীর শাহে আলম
৮ ঘন্টা আগে
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী সরোয়ার হত্যা: এক বছরেও ধরা পড়েনি সেই 'বাঁহাতি শুটার'
৮ ঘন্টা আগে
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলা: এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
৮ ঘন্টা আগে
'বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন': জামায়াতকে রিজভী
২
৫
৪
৫
৬
৯