সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
বর্তমান সরকারের অব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমে ব্যর্থতার কারণে দেশের অর্থনৈতিক সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই মন্তব্য করেন। এ সময় তিনি ব্যাংকিং খাত, শেয়ারবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ওপর জোর দেন।
৩
৬
৭
৩
৬
৮
৯