'মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন জনগণ মেনে নেবে না'
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই এবং জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, বৈদেশিক নীতির ক্ষেত্রে সর্বাগ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মাতারবাড়ি বন্দরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যেসব আলোচনা বা সিদ্ধান্ত হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। দেশের সীমান্ত, নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় সরকারের কোনো ধরনের আপসকামিতা জনগণ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতি জানতে চায়: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
'জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড'
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে