কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ, জমা নগদ অর্থ কত?
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রাপ্ত নগদ অর্থের রেকর্ড ভাঙার পর এবার গণনা শুরু হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারের। দীর্ঘদিনের সংগৃহীত এসব অলংকারের মধ্যে আনুমানিক ১২ কেজির বেশি স্বর্ণ ও রুপা পাওয়া গেছে।
মসজিদ ট্রাস্ট সূত্রে জানা গেছে, এর আগে গত ২৭ জুন ২০২৬ তারিখে দানবাক্সের ১৩টি স্টিলের সিন্দুক খোলা হলে দীর্ঘ সাড়ে ১৩ ঘণ্টার গণনায় সর্বকালের রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা নগদ অর্থ পাওয়া যায়। এই অর্থ যুক্ত হওয়ার পর বর্তমানে ব্যাংকে পাগলা মসজিদের মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা।
নগদ টাকার পাশাপাশি সেখানে পাওয়া যায় থরে থরে সাজানো স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ও মানতের চিঠি। বেশ কয়েক বছর ধরে জমা হওয়া স্বর্ণ ও রুপার পরিমাণ আনুমানিক ১২ কেজির বেশি (প্রায় এক হাজার ভরি)।
জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এসব স্বর্ণ ও রুপা পরিমাপ এবং ক্যারেট অনুযায়ী শ্রেণিবদ্ধ করার কাজ শুরু হয়েছে। জুয়েলারি বিশেষজ্ঞদের উপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে প্রাপ্ত স্বর্ণের সঠিক বিশুদ্ধতা ও বাজারমূল্য।
স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের বিশ্বাস, এই মসজিদে দান ও মানত করলে মনের বাসনা পূরণ হয়। আর এই ভালোবাসার স্থান থেকেই জমা হওয়া কোটি কোটি টাকা ও অলংকার দিয়ে পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ও বহুমুখী ইসলামি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
১৭ ঘন্টা আগে
ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় কক্সবাজারে হোটেলকর্মী গ্রেপ্তার
১ দিন আগে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বাধা বিজিবির
৩ দিন আগে
গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৩৫৭৯ শিক্ষার্থীর অংশগ্রহণ
২
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
৮ ঘন্টা আগে
৪
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
৮ ঘন্টা আগে
৭
৮
৯
১০
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
৮ ঘন্টা আগে