পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, কোন ধাপের ভোট কবে
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়।
পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপে ভোটগ্রহণের তারিখ জানান।
পাঁচ ধাপে ভোটের তারিখ
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে নিম্নলিখিত তারিখে—
-
প্রথম ধাপ: ২১ জানুয়ারি
-
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
-
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
-
চতুর্থ ধাপ: ১৩ মে
-
পঞ্চম ধাপ: ২৭ মে
আগের পরিকল্পনায় ছিল সাত ধাপ
এর আগে ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে সময় ১২ নভেম্বর থেকে সাত ধাপে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের বিভিন্ন অসুবিধার বিষয় উঠে আসে। এরপর আরও আলোচনা করে নির্বাচনের তারিখ চূড়ান্ত করার কথা জানিয়েছিল কমিশন।
সর্বশেষ সিদ্ধান্তে সাত ধাপের পরিবর্তে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
অনুরূপ সংবাদ
‘আপনারা এমপিকে পাত্তা দিচ্ছেন না, হোয়াই? হোয়াই?’—রংপুরের প্রশাসনকে জামায়াতের এমপির হুঁশিয়ারি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
গণশুনানি ছাড়া জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন
শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জমিয়তের
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
৮ ঘন্টা আগে
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
৮ ঘন্টা আগে
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
৮ ঘন্টা আগে