এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
এসএসসি বা সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসিতে আমরা যেটা করব, তা হলো সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল করবে, তাদের ১৫ দিনের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে নেব। আমরা ফেলের লিগ্যাসি বছরের পর বছর নিয়ে যাব না।”
তিনি আরও জানান, এই পুনর্বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ ধারায় থাকবে নাকি কারিগরি শিক্ষায় স্থানান্তরিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এক বছর নষ্ট হওয়ার যে দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও ক্ষতি হয়, তা থেকে রক্ষা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
৫
৮
১০