আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণেই বর্তমানে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না: ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম মন্তব্য করেছেন যে, ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণেই বর্তমানে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না। বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও পলাতক সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ১ আগস্ট আন্দোলনকারীদের হত্যা করে ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে চাপ এড়ানোর উদ্দেশ্যেই তৎকালীন সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। অন্যদিকে, আদালতে হাজির থাকা আসামি জাহাংগীর আলমের আইনজীবী দাবি করেন, নিষিদ্ধের সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক এবং তাঁর মক্কেল কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন; দমন-পীড়নের কোনো নির্দেশনায় তাঁর সংশ্লিষ্টতা না থাকায় তিনি মামলা থেকে অব্যাহতি চেয়েছেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
১ সপ্তাহ আগে
শরীয়তপুরে পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আসামি, ডিসি অফিসের কর্মচারীও গ্রেপ্তার
১ সপ্তাহ আগে
হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানসহ অন্য আসামিদের
১ সপ্তাহ আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৭ ঘন্টা আগে
৬