বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা বা আবেদন নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দলে ফেরা নিয়ে জল্পনার জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে রুমিন ফারহানা লেখেন, অনেকেই জানতে চাচ্ছেন তিনি বিএনপিতে ফিরবেন কি না; তবে দলে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি। তাঁর কথা বা আচরণে আবার বিএনপিতে ফেরার কোনো কারণ মনে করার অবকাশ নেই এবং বর্তমান অবস্থার জন্য তিনি শুকরিয়া আদায় করেন বলেও উল্লেখ করেন।
পরে রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে প্রায়ই দলে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়, সবার উদ্দেশেই তিনি জবাব দিয়েছেন। বিএনপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নয়, বরং সবার প্রশ্নের উত্তর দিতেই এ কথা বলেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, রুমিন ফারহানা আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে দলটির সংসদ সদস্য হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ৩০ ডিসেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই আসনে বিএনপির শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে পরাজিত করে হাঁস প্রতীকে বিজয়ী হন রুমিন ফারহানা।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য কীভাবে দেন, বোধগম্য নয়: রিজভী
১ দিন আগে
পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী
৩ দিন আগে
জাতীয় ঐক্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৩ দিন আগে
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৮ ঘন্টা আগে
৬