আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অন্তত ৪০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়া ও সাভার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী
৭ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী
৭ ঘন্টা আগে
আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ ঘন্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এসআরবি ও পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬
২
৫
৪
৫
৬
৮