‘৪৭-এর প্রভাব আজও ভারত-বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে বিদ্যমান’: ডাকসুর আলোচনা সভায় বক্তারা
১৯৪৭ সালের দেশভাগ শুধু একটি ভৌগোলিক বিভাজনের ঘটনা ছিল না, বরং এটি ছিল উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক আত্মপরিচয়, সাংস্কৃতিক নিরাপত্তা ও স্বাধীন অস্তিত্ব রক্ষার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় বাস্তবতা তৈরি হয়েছিল, তা আজও ভারত ও বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি এবং আঞ্চলিক সম্পর্কের ওপর গভীর প্রভাব বিস্তার করছে।
আজ শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে ‘৪৭: দেশভাগ নাকি আজাদীর প্রথম দুয়ার? ভারত ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
উপমহাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতের নীতি
আলোচনা সভায় বক্তারা বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান নিপীড়ন, নাগরিক অধিকার সংকোচন এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটকে নতুনভাবে ভাবিয়ে তুলছে। বিশেষ করে ভারতের নির্বাচন-পরবর্তী ধর্মীয় উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উপমহাদেশের সমকালীন রাজনীতিকে অস্থির করে তুলছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় জাতীয় ঐক্য, ইতিহাস সচেতনতা এবং তরুণ সমাজের বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকেরা।
আলোচক ও অতিথিবৃন্দ
ডাকসুর জিএস এস এম ফরহাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
-
কবি ও ক্রিটিক ইমরুল হাসান
-
পিএইচডি গবেষক জান্নাতে গুলশান
-
লেখক, গবেষক ও ক্রিটিক মনোয়ার শামসী সাখাওয়াত
-
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা
-
প্রাবন্ধিক ও সম্পাদক ফয়সাল আহমেদ
-
জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান
উপস্থিতি ও সঞ্চালনা
ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ও ফজলে রাব্বি সরকারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে ছালমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা তরুণ প্রজন্মকে ১৯৪৭ ও ১৯৭১-এর প্রকৃত ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৮ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
১৫ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
২ দিন আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে