কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, দুদকের মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার জাহান বকুল এবং ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আবদুল কাদের মির্জা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।
দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবদুল কাদের মির্জা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা, তাঁর গৃহিণী স্ত্রী আখতার জাহান বকুল ১ কোটি ৫০ লাখ টাকার বেশি এবং ছেলে মির্জা মাশরুরের নামে ৮১ লাখ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে। সোমবার দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
নোয়াখালীতে বাড়ির উঠানে বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল
১২ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার
১২ ঘন্টা আগে
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ দূরের কথা, ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না: আসামিপক্ষের আইনজীবী
৪ দিন আগে
আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
১ ঘন্টা আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
১ ঘন্টা আগে
৯
৭
৮