সার ডিলার নিয়োগে ‘দলীয়করণ ও ওপরের চাপের’ অভিযোগ জামায়াত সংসদ সদস্যের
রংপুরের গঙ্গাচড়ায় সার ডিলার নিয়োগে নজিরবিহীন দলীয়করণ, স্বজনপ্রীতি ও ‘ওপরের চাপের’ অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রায়হান সিরাজী।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চত্বরে সাংবাদিকদের কাছে দেওয়া তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনো মতামত বা প্রস্তাব আমলে নেওয়া হয়নি। উল্টো তাঁকে জানানো হয়েছে যে ‘ওপরের খুব চাপ’ রয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এই ‘ওপরের চাপ’ কোন চাপ? আমি ৩ লাখ ৭৫ হাজার ভোটারের এমপি, অথচ আমার কথা রাখা হলো না।” গঙ্গাচড়ায় সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা উপেক্ষা করে চরম দলীয়করণ ও ‘বানরের পিঠা ভাগের’ মতো অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার দাবি করেন, সংসদ সদস্যকে উদ্দেশ করে বা তাঁকে না জানিয়ে এমন কোনো বিষয় ঘটেনি এবং এমপি মহোদয় তাঁকে এ ধরনের কোনো কথা বলেননি।
অনুরূপ সংবাদ
২৩ ঘন্টা আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
২৩ ঘন্টা আগে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
২৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে