যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সুদূর যুক্তরাষ্ট্রেও তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের মাধ্যমে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে যাচ্ছেন। অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার পেছনে তাঁরই প্রধান দায় রয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর শীর্ষ নেতারাও পৃথক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বিদেশের মাটিতে এ ধরনের কদর্য আচরণ কেবল অধ্যাপক ইউনূসকে নয়, বরং পুরো দেশকে বিশ্ববাসীর সামনে খাটো করেছে।
অনুরূপ সংবাদ
২৩ ঘন্টা আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
২৩ ঘন্টা আগে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
২৩ ঘন্টা আগে
সার ডিলার নিয়োগে ‘দলীয়করণ ও ওপরের চাপের’ অভিযোগ জামায়াত সংসদ সদস্যের
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে