তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ
গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ডাচ সরকারের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, কৃষি, জ্বালানি এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী জানান, পানিসম্পদ ও নদী ব্যবস্থাপনায় ডাচ অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগাতে এবং দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে তাঁরা প্রস্তুত। বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) সম্পাদনে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে বাংলাদেশ। অন্যদিকে, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডাচ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ, সব ধরনের সহযোগিতার আশ্বাস
২২ ঘন্টা আগে
অধ্যাপক ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা
২২ ঘন্টা আগে
নিউইয়র্ক বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে হেনস্তা: আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার
১ দিন আগে
নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে