জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশন আপিল করেছে।
এর আগে গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়।
প্রমাণিত তিনটি অভিযোগের প্রতিটিতে তাঁকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও ট্রাইব্যুনাল সাজাগুলো যুগপৎভাবে কার্যকর করার নির্দেশ দেন। ফলে তাঁর মোট সাজা দাঁড়ায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, ইনুর সাজা আরও বাড়ানোর জন্য উচ্চ আদালতে আপিল করা হবে। সেই ধারাবাহিকতায় এবার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হলো।
অনুরূপ সংবাদ
সাইবার নিরাপত্তা আইনে হাসিনার পথেই হাঁটছে সরকার: হাসনাত কাইয়ূম
ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়
অনলাইনে বিবাহ নিবন্ধনে কমবে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ: আইনমন্ত্রী
বিএনপির এমপি নির্বাচিত এলাকায় সারের সংকট নেই: মীর শাহে আলম
১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু ৩১ অক্টোবর
১৫ ঘন্টা আগে
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
১৭ ঘন্টা আগে