প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে মামুনুর রশীদ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মামুন বিদ্যুৎ-বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর বক্তব্য প্রচার করেন। বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের নজরে এলে রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামুন টিকটক করেন। প্রধানমন্ত্রীর বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন ওসি। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মামুনকে আটকের ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে কী ধারায় মামলা করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
অনুরূপ সংবাদ
পাথর দিয়ে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনের জামিন স্থগিত
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, রতনের সঙ্গে গ্রেপ্তার ‘পয়েন্ট সাব্বির’ ও ‘কিং মেকার’
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু ৩১ অক্টোবর
১৫ ঘন্টা আগে
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
১৭ ঘন্টা আগে