রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনের হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে মহিনের হাইকোর্টের জামিন আপাতত কার্যকর হচ্ছে না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ মহিনকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের জামিন স্থগিত করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। পরে মামলায় ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।
অনুরূপ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, রতনের সঙ্গে গ্রেপ্তার ‘পয়েন্ট সাব্বির’ ও ‘কিং মেকার’
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান