বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের মানুষই চায়: হাইকমিশনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর দাবি, দুই দেশের সাধারণ মানুষই এ সফরকে ইতিবাচকভাবে দেখছেন।
বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আযম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের পরিবেশ ইতিবাচক। দুই দেশের প্রধানমন্ত্রী তাঁদের সুবিধাজনক সময়ে বৈঠক করবেন। তবে সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, সফর হবে। তবে এ জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই। সফরের আগে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যথাযথ প্রস্তুতি ও আলোচনা প্রয়োজন।
দুই দেশের সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের নেতারা বৈঠকে বসলে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। তাঁর ভাষ্য, দুই নেতার চিন্তার কেন্দ্রে সাধারণ মানুষ এবং শেষ পর্যন্ত যেকোনো উদ্যোগ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়ে হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের প্রত্যাশা হলো সম্পর্ক আরও ভালো করা এবং একটি নতুন অধ্যায় শুরু করা।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আযম খান বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে তাঁর বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। সফরসংক্রান্ত বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয় বা তাঁর মুখপাত্র জানাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
অনুরূপ সংবাদ
বিএনপির এমপি নির্বাচিত এলাকায় সারের সংকট নেই: মীর শাহে আলম
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান
‘ট্রান্সজেন্ডার বিয়ে’ নিয়ে রিট, তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, ৬ জুনের মধ্যে শেষ: প্রতিমন্ত্রী
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে