স্বামীকে নিয়ে মদ্যপান, পরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীর স্বামীকে সঙ্গে নিয়ে মদ্যপানের পর ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। নিজেদের বাড়িঘর না থাকায় তাঁরা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। পুলিশের ভাষ্য, ওই নারীর স্বামী মাদকাসক্ত।
পুলিশ জানায়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তাঁরা দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান কক্ষে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় শাহজাহান সেখান থেকে পালিয়ে যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত এবং তাঁরা একসঙ্গে মদ পান করতেন। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুরূপ সংবাদ
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে