শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান
রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী জানান, এই অর্থ দিয়ে আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নকশা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হবে বলেও জানান তিনি।
মীর শাহে আলম আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর স্মৃতি বৃহত্তর পরিসরে সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া রংপুর জেলা স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদের নামে করার বিষয়েও আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতিমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বিএনপির এমপি নির্বাচিত এলাকায় সারের সংকট নেই: মীর শাহে আলম
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের মানুষই চায়: হাইকমিশনার
‘ট্রান্সজেন্ডার বিয়ে’ নিয়ে রিট, তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, ৬ জুনের মধ্যে শেষ: প্রতিমন্ত্রী
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে