ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি সরকারি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্পের ভাষ্য, ইরান বর্তমানে ‘খুবই করুণ অবস্থায়’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাতটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দামও কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধ কীভাবে বা ঠিক কবে শেষ হবে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য দেননি।
ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অনুরূপ সংবাদ
যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ দূতাবাস কর্মকর্তা
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’—নেতানিয়াহুকে এরদোয়ান
ম্যানচেস্টার সিটির সামনে কী শাস্তি অপেক্ষা করছে
হরমুজ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া নয়, আনুষ্ঠানিক অবস্থান চায় ইরান
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে