দক্ষিণ গফরগাঁওয়ে ১১ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে আবারো এক ১১ বছরের শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গতকাল ওই প্রতিবন্ধী কিশোরী (তোড়া) উত্তর হারিনা গ্রামে তার নানুর বাড়িতে বেড়াতে আসে। আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে অভিযুক্ত সাব্বির তাকে বাড়ির পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত সাব্বির উত্তর হারিনা গ্রামের 'লম্বা রফিক' নামে পরিচিত স্থানীয় এক বাসিন্দার ছেলে।
ঘটনার পরপরই অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে।
পাগলা থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত সাব্বিরকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে