অভিনয়ের পর এবার গানের জগতে নাম লেখালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। প্রকাশ পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারের পর নতুন পরিচয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছেন ‘মেরে হামসাফার’খ্যাত এই অভিনেত্রী।
পাঞ্জাবি হিপহপ ঘরানার গান ‘পাবলো’র কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। শুধু গান গাওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, এর মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও নিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি নিজের সৃজনশীলতার আরও একটি দিক তুলে ধরার সুযোগ পেয়েছেন এই তারকা।
সমালোচকদের জবাব গানে
হানিয়া আমির দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিনোদন অঙ্গনের আলোচিত তারকাদের একজন। তাঁর ব্যক্তিত্ব, চেহারা, জীবনযাপন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়ে থাকে।
‘পাবলো’ গানের কথায় সেই সমালোচনারও জবাব দিয়েছেন হানিয়া। মানুষের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে জীবনযাপন এবং নিজের সৃজনশীলতা প্রকাশের বার্তাই উঠে এসেছে গানটিতে।
শেষ মুহূর্তে বড় চমক
তবে ‘পাবলো’র সবচেয়ে বড় চমক আসে গানটির শেষ অংশে। সেখানে শোনা যায় ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের কণ্ঠ।
হানিয়াকে উদ্দেশ করে একটি বার্তায় রাখি তাঁর প্রতি সমর্থন জানান এবং সমালোচকদের কথায় বিচলিত না হয়ে নিজের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। গানটির প্রচারণাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন রাখি।
তারকাদের শুভেচ্ছা
হানিয়া আমিরের গানে অভিষেকের পর পাকিস্তানের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে ইয়ুমনা খান, মাহিরা খান ও হিনা আফ্রিদির মতো তারকারা রয়েছেন।
অভিনয়ের পাশাপাশি এবার সংগীতেও নিজের পরিচয় তৈরি করতে হানিয়ার এই নতুন যাত্রা কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১০ ঘন্টা আগে
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১০ ঘন্টা আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১৯ ঘন্টা আগে
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১০ ঘন্টা আগে