খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার বাদ জুমা মুসল্লিদের দোয়ার মাধ্যমে তাঁর আরোগ্য কামনা করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বানের কথা জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
এ আহ্বানের অংশ হিসেবে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নিতে অনুরোধ করেছে সরকার।
অনুরূপ সংবাদ
২৩ মিনিট আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগে যুবশক্তির বিক্ষোভ
২৬ মিনিট আগে
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
১ দিন আগে
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
১ দিন আগে
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
৪
৬
৮