দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। এবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুল ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম দফার রিমান্ড শেষে আবার আবেদন
এর আগে একই মামলায় গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা আবারও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
যেভাবে শুরু হয় মামলা
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর পুলিশ গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয়। ওই রাতেই মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আরও এক আসামি গ্রেপ্তার
মামলার তৃতীয় আসামি ওবায়দুর রহমানকে গত বুধবার ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। ২১ সেপ্টেম্বর মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।
অনুরূপ সংবাদ
বৈশ্বিক নারী জোটসমূহের সঙ্গে ইসলামী ছাত্রীসংস্থার বৈঠক
গফরগাঁওয়ে গণসংযোগে হামলা ও ওসির বক্তব্যের তীব্র প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
নাশকতার ঘটনায় জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্য প্রত্যাহারের দাবি রেজাউল করিমের