বরগুনা জেলার উপজেলা-পৌর-ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত
মেয়াদ শেষ হওয়ায় বরগুনা জেলার সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কাঠামো হালনাগাদের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বাতিল করা হয়েছে। নতুন করে সংগঠনকে ঢেলে সাজাতে শিগগিরই বরগুনা জেলার উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত করতে কেন্দ্র থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন নেতৃত্ব নির্ধারণে সক্রিয় কার্যক্রম চলমান রয়েছে।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে