তারেক রহমান বর্তমানে উদ্বেগের মধ্যে থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, যখন দেশের পরিস্থিতি উপযুক্ত মনে হবে, তখনই তারেক রহমান দেশে ফিরবেন।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে খালেদা জিয়ার চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় রিজভী আহমেদ সাংবাদিকদের অনুরোধ করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা চলাকালে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে এবং সেখানে অবস্থানরত অন্যান্য রোগীদের কথা বিবেচনায় রাখতে হবে। ভিড় বা অযাচিত উপস্থিতির কারণে যেন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়— সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আপাতত কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা এখনও বিদেশে নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান বিএনপির এই নেতা।
এদিকে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ঘোষিত দুই সপ্তাহব্যাপী দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান রিজভী আহমেদ। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে