ভূমিকম্পের পর ভবন পরীক্ষায় ‘সুরক্ষা স্ক্যান’ সেবা চালু করলো জামায়াত
রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ভবনের নিরাপত্তা যাচাইয়ে ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ নামের একটি সেবামূলক উদ্যোগ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বার্তায় তিনি বলেন, ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ স্বাভাবিক বিষয়। পরিবার, বাসা এবং আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এই সময় আরও বেড়ে যায়। এ অবস্থায় একে অপরের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব।
ডা. শফিকুর রহমান জানান, মানুষের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সেবা চালু করা হয়েছে। অভিজ্ঞ প্রকৌশলীরা ভবনের অবস্থা পরীক্ষা করে ক্ষতির মাত্রা নির্ধারণ করবেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন। তিনি নিরাপদ আবাসন নিশ্চিত করতে এই সেবা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, এই উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত সেবা নয়; এটি মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিকভাবে এই সেবা কার্যক্রম পরিচালনা করা গেলে মানুষ উপকৃত হবে। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক কম্পন অনুভূত হয় বলে জানা যায়। এতে প্রাণহানির পাশাপাশি বহু ভবনে ফাটল ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পরদিন আরও কয়েকটি আফটারশক অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে