একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচন আজ সময়ের দাবি - ড. শফিকুল ইসলাম মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেডিকেল বিভাগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে ষান্মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সম্মানিত সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি জোন ১ এর এর সম্মানিত সহকারি পরিচালক এডভোকেট এসএম কামাল উদ্দিন। উক্ত প্রোগ্রামে দারসুল কুরআন পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর অন্যতম মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণ এর সম্মানিত সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. এমজি ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণ এর সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচন আজ সময়ের দাবি। চিকিৎসকরা সমাজের প্রভাবশালী শ্রেণি—তাদের সচেতনতা ও ভূমিকা সমাজ পরিবর্তনে অনস্বীকার্য।”
প্রধান আলোচক চিকিৎসকদের নীতি-নৈতিকতার প্রশ্নে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, “ডাক্তার শুধু রোগীর চিকিৎসক নন, তিনি সমাজের পথপ্রদর্শকও। তাই মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেশাগত দায়িত্ব পালনে আপসহীন থাকতে হবে।”
অনুরূপ সংবাদ
১ মাস আগে
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠান
১ মাস আগে
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান - মুজিবুর রহমান
১ মাস আগে
জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
১ মাস আগে
রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে: শিবির সভাপতি
৪
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
৫
৮
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে
৯