বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামীকাল ১২ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে । কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
অনুরূপ সংবাদ
১৬ মিনিট আগে
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
১৭ মিনিট আগে
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
১৯ মিনিট আগে
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
২১ মিনিট আগে
জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০
৪
৬
৮