রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় অংশগ্রহণ এবং চলমান রাজনৈতিক বিষয়গুলো বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ডিসেম্বরে রাজপথে সক্রিয় তিন দল
১৯ ঘন্টা আগে
বিএনপি থেকে পদত্যাগের দুদিন পর ফরিদপুরে বোরহান মাহমুদ গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটে যাচ্ছে: খায়রুল হাসান
৩
৪
৮
১০
৪
৬