আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে এবং তদন্ত শেষে অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিলের পর আদালত আইনানুগভাবে বিচার পরিচালনা করবেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না, তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, ১ ডিসেম্বর থেকে গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির বিজয়ের মাসের কর্মসূচি চলবে এবং এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী অংশ নেবেন।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক
১৮ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ডিসেম্বরে রাজপথে সক্রিয় তিন দল
১৯ ঘন্টা আগে
বিএনপি থেকে পদত্যাগের দুদিন পর ফরিদপুরে বোরহান মাহমুদ গ্রেপ্তার
১ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটে যাচ্ছে: খায়রুল হাসান
৩
৪
৮
১০
৪
৬