নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না জনগণ: সেলিম উদ্দিন
দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে এবং দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবে। নগরীর নিরাপত্তার সংকট মোকাবিলায় জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানার নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে; ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে ঘরে ঘরে গিয়ে নাগরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং মনোনীত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
স্বাস্থ্যখাতে দলীয়করণের অভিযোগ, এক টেবিলে সংলাপের দাবি এমপি মাসুদের
১৮ ঘন্টা আগে
পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় আজ
১৮ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের, প্রত্যর্পণের দাবি
১৮ ঘন্টা আগে
সরকারের সঙ্গে সংলাপ নিয়ে যোগাযোগ রয়েছে: গোলাম পরওয়ার
৩
৪
৮
১০
৪
৬