অর্জুন সিংকে অপসারণ ও ক্ষমা চাওয়ার দাবি নাহিদ ইসলামের
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত উল্লেখ করে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, এমন অবমাননাকর বক্তব্যের পরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারত সরকার ব্যবস্থা নেয়নি, যা দিল্লির অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে; পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ সরকারের দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব খাটো করা বা প্রক্সি শক্তির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ভারতের অখণ্ডতার জন্যও হুমকি হতে পারে। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন
২ দিন আগে
'পালিয়ে যাব না' বলে যে পালায়, সে 'আসি আসি' বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
৪ দিন আগে
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
৪ দিন আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল ছাড়া জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম
৩
৪
৮
১০
৪
৬
৮