পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় আজ
তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে 'বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো' (Beyond Campus: Leading Tomorrow) শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, এ মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।
ডাকসুর জিএস এস এম ফরহাদ ও ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্রসংসদ প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভায় ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হবে।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
স্বাস্থ্যখাতে দলীয়করণের অভিযোগ, এক টেবিলে সংলাপের দাবি এমপি মাসুদের
১৮ ঘন্টা আগে
নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না জনগণ: সেলিম উদ্দিন
১৮ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের, প্রত্যর্পণের দাবি
১৮ ঘন্টা আগে
সরকারের সঙ্গে সংলাপ নিয়ে যোগাযোগ রয়েছে: গোলাম পরওয়ার
৩
৪
৮
১০
৪
৬