একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল ছাড়া জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এ পদক্ষেপ না নিলে জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে কেবল ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর স্বার্থেই জাতীয় ঐকমত্য চাওয়া হচ্ছে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে; এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
বিমানবন্দরে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার দ্রুত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক বিষয়গুলোতে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব। পাশাপাশি শুধু রাজনৈতিক দল নয়, জুলাই গণঅভ্যুত্থানের মতো সামাজিক ও রাজনৈতিক শক্তির ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং আরিফুল ইসলাম আদীবসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
২০ ঘন্টা আগে
মঙ্গলবার দুপুরে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২০ ঘন্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২০ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছে এনসিপি: নাহিদ ইসলাম
৪
১০