মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
বৈঠকে প্রতিনিধিদল প্রকল্পটির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা বাংলাদেশের বর্তমান বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে সরকার কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সাক্ষাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা বৈঠকে অংশ নেন।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার এসকে গ্রুপ
১৯ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মিলার
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার
২০ ঘন্টা আগে
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
৪
১০
১০