মঙ্গলবার দুপুরে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানী ঢাকায় 'মোটরসাইকেল শোভাযাত্রা' করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে এ শোভাযাত্রা শেষ হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং তারেক এ আদেল উপস্থিত থাকবেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে দলের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
২০ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল ছাড়া জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম
২০ ঘন্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২০ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছে এনসিপি: নাহিদ ইসলাম
৪
১০