ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বর ও শাহ আলী এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে ৭৭৮টি গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা
৬ ঘন্টা আগে
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা
২ দিন আগে
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
৪ দিন আগে
টঙ্গীতে শিশু নিপীড়নের প্রতিবাদ করা সেই রুমির খোঁজ মিলছে না
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে