জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জনদুর্ভোগ নিরসন বা অপকর্ম দমনের দিকে নজর না দিয়ে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, পুলিশের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে দেশে অপরাধমূলক কর্মকাণ্ড কতটা ব্যাপক আকার ধারণ করেছে। পুলিশ কর্মকর্তার বাড়িতে এমন ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
১ দিন আগে
ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—'তিনি হয়তো ভালো নিয়তে করেছেন'
১ দিন আগে
সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
১ দিন আগে
সড়ক–মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে: গোলাম পরওয়ার
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
২ ঘন্টা আগে
৩