ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—'তিনি হয়তো ভালো নিয়তে করেছেন'
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ইশরাক হয়তো ভালো উদ্দেশ্যেই কাজটি করেছেন, তবে একজন জনপ্রতিনিধির এভাবে অস্ত্র বহন করা অনভিপ্রেত দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, মাদক নির্মূলের উদ্দেশ্যে কাজ করা ইতিবাচক হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে একজন জনপ্রতিনিধির নিজ হাতে অস্ত্র প্রদর্শন করা যুক্তিসংগত নয়। তবে এটি মূলত বিএনপির অভ্যন্তরীণ ও দলীয় সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সম্মেলনে তিনি দেশে চাঁদাবাজি, লুটতরাজ ও অন্যায়-অবিচার রোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
১ দিন আগে
জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান
১ দিন আগে
সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
১ দিন আগে
সড়ক–মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে: গোলাম পরওয়ার
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
২ ঘন্টা আগে
৩